Everybody's should enjoy being outdoors, listening to music, traveling and exciting adventures. we manage it.
Showing posts with label Barisal - natural beautiful place. Show all posts
Showing posts with label Barisal - natural beautiful place. Show all posts
Tuesday, October 23, 2018
সাগর কণ্যা কুয়াকাটা - অপরুপ সৌন্দর্যের হাতছানি ( kuakata is the beautiful sea beach of Bangladesh)
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দক্ষিণ এশিয়ায় একটি মাত্র সমুদ্রসৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। সমুদ্রের পেট চিরে সূর্যোদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়া যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আর এই ঘটনা অবলোকন করা যায় বিশ্বের হাতে গোনা কয়েকটি সুমদ্র সৌকত থেকে যার মধ্যে বাংলাদেশের কুয়াকাটা একটি। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও এই সাগরকন্যা তার জনপ্রিয়তা ধরে রেখেছে।এখানে আরো যা দেখবেনঃ শুটকি পল্লী, ফাতরার বন, ওয়াটার মিউজিয়াম,গঙ্গামতির জঞ্জল,রাখাইন মার্কেট, ইকোপার্ক ও জাতীয় উদ্যান, মাজিদবাড়িয়া মসজিদ ও আরো অনেক কিছু।
Friday, October 19, 2018
মনপুরা দ্বীপ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য (monpura island is the natural beauty of bangladesh)
ভোলা জেলার মুল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলা ভূমি রূপালী দ্বীপ মনপুরা। মেঘনার কোলে লালিত চতুর্দিকে মেঘনা নদীবেষ্টিত সবুজ শ্যামল ঘেরা। সু বিশাল নদী-নালা, চতুর্দিকে বেড়ীবাঁধ, বিভিন্ন ধরনের ধানের ক্ষেত, বিশাল ম্যানগ্রোভ প্রজাতির গাছের বাগান ও মূল ভূখণ্ডে রয়েছে শত শত হরিণের বিচরণ। ২009 সালে গিয়াসউদ্দীন সেলিমের নির্দেশে মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত বাঙালি চলচ্চিত্র মুনপুরা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ মুষ্টিমেয় চলচ্চিত্রগুলির অন্যতম। চলচ্চিত্রটি সেই বছরের 5 টি জাতীয় পুরষ্কার জিতেছে। সকাল বেলা সুর্য ডিমের কুসুমের মত হলুদাভ আভা ছড়িয়ে মন কে পুলকিত করে জাগিয়ে তোলে আর সন্ধ্যাবেলা লাল আভা ছড়িয়ে অন্ধকারের গহীনে লুকিয়ে পড়ে আরো একটি রঙ্গিন প্রভাতে প্রতিক্ষায়।
Wednesday, October 17, 2018
ভাসমান পেয়ারার বাজার- বাংলাদেশের একমাত্র ভাসমান বাজার (Floating Payarar Bazar - The only floating market in Bangladesh
যারা থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট দেখে ভাবেন এরকম একটি মার্কেট যদি আমাদের বাংলাদেশে থাকতো। তারা অনেকেই হয়ত জানেন না বর্ষায় বাংলাদেশে এমন একটি মার্কেট বসে যা রুপে গুনে অপরুপ ও পুরোপুরি প্রাকৃতিক। প্রতিদিন কয়েক হাজার মন পেয়ারা বেচাকিনি হয় এই অঞ্চলে। দূর দুরান্ত থেকে নদিপথে পাইকাররা এসে এখানে পেয়ারা কিনে। এই এলাকায় রয়েছে অসংখ্য পেয়ারার বাগান। চাষিরা সরাসরি বাগান থেকে পেয়ারা পেরে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করে। প্রতি বছরের জুলাই, আগষ্ঠ, সেপ্টেম্বর এই মৌসুমে কয়েকশ কোটি টাকার পেয়ারা উৎপাদন ও কেনাবেচা হয়। ভিমরুলি হাট খালের একটি মোহনায় বসে। তিনদিক থেকেই এই খালটি খোলা আর প্রশস্ত। ভিমরুলি গ্রামের আশেপাশে রয়েছে অসংখ্য পেয়ারা বাগান।পেয়ারার মৌসুম শেষ হলে আসে আমড়ার মৌসুম। এ অঞ্চলে আমড়ার ফলনও সর্বত্র। আর সবশেষে আসে সুপারি। একটু কম হলেও বছরের অন্যান্য সময়ও ব্যস্ত থাকে এই হাট। ফল ছাড়াও এখানের প্রধান পণ্য বিভিন্ন রকম সবজি। একটি ভাসমান বাজার ভ্রমনের জন্য এখন অনেক পর্যটক ই ছুটে বেড়ান ভিমরুলি ঘুরতে।
Subscribe to:
Posts (Atom)


