Everybody's should enjoy being outdoors, listening to music, traveling and exciting adventures. we manage it.
Showing posts with label Rangpur - amusement park. Show all posts
Showing posts with label Rangpur - amusement park. Show all posts
Wednesday, November 7, 2018
স্বপ্ন ও বাস্তবতার মিশেল দিনাজপুরের স্বপ্নপুরী (Dreams and realities of Dinajpur's Sapnapuri)
বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীঃ
স্বপ্নপুরী অর্থাৎ স্বপ্নের রাজ্য ! আপনি কি চান স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াতে ? যেখানে স্বপ্ন গুলো হেঁটে চলে আপনার সাথে সাথে । হ্যাঁ আমি সেই স্বপ্নপুরীর কথাই বলছি, স্বপ্ন যেখানে জীবন্ত রূপ ধারণ করেছে । এক মৃত জলাশয়কে পিকনিক স্পটে রুপান্তরিত করে তার নাম দেওয়া হয় স্বপ্নপুরী। মোট ৪০০ বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীর স্বপ্নের জগৎ। ঢাকা থেকে স্বপ্নপুরীর দূরত্ব ৩২০ কিলোমিটার ও দিনাজপুর থেকে মাত্র ৫২ কিলোমিটার।
কোথায় অবস্থিত:
দিনাজপুর শহর থেকে ৫২ কিমি দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী অবস্থিত। ফুলবাড়ি শহর থেকে অত্যন্ত নিকটে এই চমৎকার স্হানটি অবস্হিত । বছরের ১২ টি মাসেই এখানে পর্যটকদের ভীড় লেগেই থাকে ।
কিভাবে যাবেন:
ঢাকা থেকে গাবতলী কিংবা সায়েদাবাদ বাসটার্মিনাল থেকে ৫০০ থেকে ৬৫০ টাকার মধ্যে দিনাজপুরের গাড়ীতে করে ফুলবাড়ি সেখান থেকে বাস অথবা ট্যাক্সি যোগে স্বপ্নপুরী যাওয়া যায়।ফুলবাড়ি থেকে স্বপ্নপুরী যাওয়ার পথ সংক্ষিপ্ত হওয়ায় অনেকেই রিক্সা অথবা ভ্যান যোগে স্বপ্নপুরীতে চলে আসে ।
কোথায় থাকবেন:
স্বপ্নপুরীর পাশেই থাকার জন্য আবাসিক হোটেল রয়েছে। এছাড়া দিনাজপুর জেলা ডাকবাংলো ও অন্যান্য সরকারী ভবনে রাত্রযাপন করা যাবে। এক্ষেত্রে জেলা ডাকবাংলোর বা অন্যান্য আবাসিক হোটেলের কর্মকর্তাদের আগেই সব কিছু জানিয়ে রাখতে হবে।
Subscribe to:
Posts (Atom)
