Showing posts with label Khulna - historical place. Show all posts
Showing posts with label Khulna - historical place. Show all posts

Friday, October 19, 2018

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহ্য (The sixty domed mosque is the tradition of Bangladesh)



বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। গায়ে কোনো শিলালিপি না থাকায়  কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থাপত্যশৈলী দেখে খান-ই-জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় ১৫শ শতাব্দীতে মসজিদটি নির্মাণ করেন। এটি দৈর্ঘ্যে ১৬৮ ফুট, প্রস্থে ১০৮ ফুট এবং দেয়ালগুলো ৮ ফুট করে চওড়া। ৬০টি স্তম্ভের উপর নির্মিত। একটি মতে পাওয়া যায়, মসজিদটি যে ষাটটি পাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে, ফারসি ভাষায় তাকে বলা হয় খামবাজ। অর্থাৎ ৬০টি খাম্বার উপর দাঁড়িয়ে থাকা মসজিদটির নাম ষাট খামবাজ থেকে ষাট গম্বুজ হয়েছে। একসঙ্গে প্রায় তিন হাজার মুসল্লি নামাজ অাদায় করতে পারে। ১৯৮৩ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে।